Sunday, November 1, 2015

অপূর্ব-তানিয়া রসায়ন

জুটি হিসেবে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও তানিয়া হোসাইন। প্রথমবার অভিনয় করেন গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ নাটকে। এরপর ফেরদৌস হাসান রানার ‘মহানগর’, আলভী আহমেদ’র ‘স্বপ্নভুক’সহ আরও বেশকিছু ধারাবাহিক নাটকে একসঙ্গে দেখা গেছে এ দুই তারকাকে। ফের ধারাবাহিক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও তানিয়া। নজরুল ইসলাম রাজু পরিচালিত এ নাটকের ‘লেক ড্রাইভ লেন’-এ। রচনা করেছেন মেজবাহ্ উদ্দিন সুমন। এনটিভিতে প্রচার চলতি এ ধারাবাহিকটি এরই মধ্যে দর্শকপ্রিয় হয়ে উঠেছে বলে নির্মাতার দাবি। এ নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্প পছন্দ না হলে আমি ধারাবাহিকে কাজ করি না। লেক ড্রাইভ লেন ধারাবাহিকের গল্প খুবই চমৎকার।
এতে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তানিয়া। তার সঙ্গে কাজের বোঝাপড়াটা সব সময়ই খুব চমৎকার।’ তানিয়া হোসাইন বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই একজন ভালো বন্ধু, সহকর্মী হিসেবে অপূর্বকে পেয়েছি। এখনও আমরা বেশ আন্তরিকতা নিয়েই নাটকে কাজ করি একসঙ্গে। এ নাটকের মাধ্যমে আমাদের পুরনো জুটিকে নতুনরূপে দেখতে পাবেন দর্শকরা।’ প্রসঙ্গত, এ মুহূর্তে অপূর্ব তার অভিষেক ছবি ‘গ্যাংস্টার রিটার্ণ’-এর প্রচারনা নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি বছরের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে তানিয়াও তার প্রচার চলতি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

No comments:

Post a Comment