Friday, November 27, 2015

শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে যাবে বিএনপি, ভোট পেছানোর দাবি

শর্তসাপেক্ষে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন একথা জানান। একই সঙ্গে ভোটগ্রহণ ১৫ দিন পেছানোর দাবিও করা হয় দলটির পক্ষ থেকে। রিপন বলেন, দেশ ও জনগণের কথা বিবেচনা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এসময় দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন নেতিবাচক দিকগুলোর সমালোচনা করে তিনি। রিপন বলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করে এমনিতেও জনগণের ভোটাধিকার সরকার হরণ করেছে। অপরদিকে জনগণ যখন কিছুটা ভোট দেয়ার সুযোগ পায়, তখনো সেই ভোটের মর্যাদাকে সরকার ভূলুণ্ঠিত ও পদদলিত করে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদ্যমান প্রেক্ষাপটকে আমলে নিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা এবং জনগণের ভোটাধিকার আকাক্সক্ষাকে পূরণ করার জন্য এই নির্বাচনে শর্তসাপেক্ষে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

No comments:

Post a Comment