দারুণ জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লীগ। মাঝ পথে এসে শিরোপার জন্য জোর লড়াইয়ে
মেতে উঠেছে অন্তত চারটি দল। তবে এর মধ্যে নেই গতবারের চ্যাম্পিয়ন চেলসি।
বরং আজ রোববার তারা যদি টটেনহ্যামের কাছে হেরে যায় তবে চলে যাবে রেলিগেশনের
লড়াইয়ে। আর টটেনহ্যামও উঠে আসবে শিরোপা লড়াইয়ে। ১৪ খেলায় ২৯ পয়েন্ট নিয়ে
শীষে আছে শনিবার সাউদাম্পটনকে হারানো ম্যানচেস্টার সিটি। লিস্টারসিটি
ম্যানচেস্টার ইউনাইটেডের মঙ্গে ১-১ গোলে ড্র করায় সমান পয়েন্ট নিয়েও নেমে
গেছে দ্বিতীয় স্থানে। গোল ব্যবধানে তারা বেশ পেছনে ম্যানসিটির চেয়ে। আর
ম্যানইউ ড্র করে টিকে আছে ভালভাবেই। তাদের সংগ্রহ সমান খেলায় ২৮। ১৩ খেলায়
২৬ পয়েন্ট নিয়ে আজ নরউইচের বিপক্ষে নামছে আর্সেনাল। জিতলে তারাও উঠে আসতে
পারে একেবারে শীর্ষে। আবার লিভারপুল যদি হারাতে পারে সোয়ানসি সিটিকে তবে
তারাও পয়েন্ট তালিকায় অনেকটা উপরে উঠে আসবে।শনিবার লিস্টারের ভার্ডি
টানা ১১ খেলায় গোল করে নিস্টলরয়ের রেকর্ড ভেঙ্গে এগিয়ে গেছেন। এদিন সবচেয়ে
বড় জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস। তারা ৫-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে।
এভারটন আর বোর্নমাউথের খেলা ড্র হয়েছে ৩-৩ গোলে। ওয়াটফোর্ড ৩-২ গোলে
হারিয়েছে ্অ্যাস্টনভিলাকে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment