বাংলাদেশিদের জন্য হাতে লেখা পাসপোর্টের কার্যকারিতা আরও দু’বছর বৃদ্ধির
অনুরোধ করা হয়েছে। ওই সময়ের মধ্যে সবাইকে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি
দেয়ার অঙ্গীকার করেছে সরকার। সমপ্রতি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন
অর্গানাইজেশনের প্রতি সরকারের তরফে এমন অনুরোধ সংবলিত চিঠি পাঠানো হয়েছে
বলে নিশ্চিত হওয়া গেছে। সূত্রমতে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা অনেক
বাংলাদেশিকে এমআরপি না দিতে পারার প্রেক্ষিতে যে জটিলতা তৈরি হয়েছে তা
নিরসনে সরকার এ উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট
অধিদপ্তর গত ২২শে নভেম্বর (অর্থাৎ ডেটলাইন শেষ হওয়ার ২৪ ঘণ্টা আগে) চিঠিটি
পাঠিয়েছে জানিয়ে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, এখন
প্রায় ১১ লাখ বাংলাদেশি এমআরপি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। উদ্ভূত
পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলোকে এ সংক্রান্ত
বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে গতকাল গণমাধ্যমকে জানান পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সরকারের অনুরোধ সংক্রান্ত চিঠির বিষয়েও তিনি
গণমাধ্যমকে অবহিত করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment