পুরস্কার-তিরস্কার, বোনাস বাতিল ও অধিকার ভাতা সংকুচিত করার প্রতিবাদে গেটসভা ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২)। সোমবার সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্দেশ্যে ঢাকার ১ নং আবদুল গনি রোড, বিদ্যুৎ ভবনে আবুল কাশেম মিয়াজীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও গেটসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী। বিক্ষোভে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে পুরস্কার তিরস্কার, বোনাস প্রদান ও অধিকার ভাতা প্রদানের ষড়যন্ত্র প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. আলমগীর, আইনবিষয়ক সম্পাদক আবদুল গনি রাজা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, কার্যকরী সভাপতি দেওয়ান মো. ইউনুস প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment