রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আজ রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটিতে চারজন ক্রু ও ২২ যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment