Monday, November 30, 2015

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ রাজশাহীর ৮ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ রাজশাহীর ৮ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসার আল ইসলাম। সোমবার সকালে সরকারি ডাকযোগে চিঠিটি রাজশাহীর একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে পৌঁছে। এরআগে গত ১৫ নভেম্বর এক অপরিচিত মোবাইলনম্বর (প্রাইভেট নম্বর লেখা) থেকে কথাশিল্পী হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেয়া হয়েছিল। হুমকিপ্রাপ্ত অন্যরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষাবোডের্র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও স্থানীয় দৈনিক সানশাইনের (যে পত্রিকার ঠিকানায় চিঠি পাঠানো হয়) ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী।   দৈনিক সানশাইন পত্রিকার বার্তা সম্পাদক মামুন-অর-রশিদ খবরটি নিশ্চিত করে জানান, সকালে সরকারি ডাকপিয়ন এসে পত্রিকার মহাব্যাবস্থাক মো. নুরুল ইসলামের কাছে চিঠি হস্তান্তর করেন। চিঠিতে প্রেরকের স্থানে লেখা আছে অধ্যাপক আবু সিদ্দিক, রাজশাহী।  আনসাল আল ইসলামের প্যাডে পাঠানো ওই চিঠির নিচে আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) প্রধান হিসেবে মুফতি আবদুল্লাহ আশরাফ ও রাজশাহী অঞ্চলের স্থানীয় প্রধান নির্দেশক হিসেবে রাজশাহী কলেজের শিক্ষক অধ্যাপক হবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। অধ্যাপক হবিবুর রহমান অবশ্য রাজশাহী কলেজের বর্তমান অধ্যক্ষ।

No comments:

Post a Comment