Monday, November 30, 2015

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত কর্মী নিহত

মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে জামায়াত কর্মী রমজান শেখ (৪২) নিহত হয়েছেন। সদর থানা পুলিশের একটি দল গত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে শহরের উপকন্ঠে বন্দর শশ্নানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এছাড়া বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। নিহত রমজান শেখ উপজেলার রাজনরগ গ্রামের মৃত আমির শেখের ছেলে। তার নামে ২০১৩ সালে নাশকতার ঘটনার সাতটি মামলা রয়েছে বলে জানান সদর থানার ওসি। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  আহসান হাবীব জানান, গেল রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়। এরপর আড়াইটার দিকে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রমজানকে নিয়ে বন্দর শশ্নানঘাট এলাকায় পৌঁছায়। এ সময় তার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়–লে তারা পিছু হঠে। এ ঘটনায় রমজান আলী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু এহসান মোঃ রাজু তাকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। তবে নিহতের স্ত্রী শরিফা বেগমের দাবি, শনিবার সকালে তাকে আটক করে পুলিশ।

No comments:

Post a Comment