Thursday, November 26, 2015

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত মুহাঃ জিললুর রহমান, সাতক্ষীরা সংবাদদাতা ২৬ নভেম্বর ২০১৫,বৃহস্পতিবার, ০৯:৩৬
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় ভারতীয সীমান্তরক্ষী (বিএসএফ)এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরখি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার। তাদের মরদেহ এখনও ঘটনাস্থল ভারতের তারালি এলাকায় পড়ে রয়েছে বলে জানা গেছে। নজরুল ইসলাম ও আব্দুল খালেক বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিমুল হক খোকা। নিহতের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে দেশে চলে এসে এব কথা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সঙ্গীরা নজরুল ও আব্দুল খালেকের লাশ দেখে এসে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে তারা এমন একটি খবর জানতে পারলেও তা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সীমান্তের গরু রাখালদের বরাত দিয়ে আরও জানান আজ বৃহস্পতিবার ভোরে কয়েকজন গরু রাখাল ভারতের তারালী এলাকা দিয়ে চোরাচালান পন্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল । ভারতের তারালি ক্যাম্প বিএসএফএর ৭৬ ব্যাটেলিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে। টহলরত অবস্থায় বিএসএফ চোরকারবারীদের দেখে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয় বলে জানান অপর সঙ্গীরা।এ ব্যপারে . বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন জানান ‘আমি ওপারে (ভারতের পারে) গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে হতাহতের বিষয় নিশ্চিত হতে পারিনি। সাতক্ষীরাস্থ ৩৮ ব্যাটেলিয়ন বিজিবির কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
 

No comments:

Post a Comment