Thursday, November 26, 2015

জিয়া ট্রাষ্ট মামলার পরবর্তী শুনানী ৩ ডিসেম্বর

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার পরবর্তী তারিখ আগামী তিন ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত আজ এ তারিখ নির্ধারণ করেন। বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।

No comments:

Post a Comment