Thursday, November 26, 2015

অনঢ় আমির

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি যে মন্তব্য করেছেন সে অবস্থানে তিনি অনঢ় রয়েছেন। তবে আমির খান বলেছেন, তিনি কিংবা তার স্ত্রীর ভারত ছেড়ে যাবার কোন ইচ্ছা নেই। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, তার বক্তব্যকে অনেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। ভারত আমার দেশ। আমি ভারতকে ভালবাসি। এখানে জন্মগ্রহণ করতে পেরে এবং বসবাস করে গর্বিত। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি অনেকে সেটির ভিন্নঅর্থ তৈরির চেষ্টা করছেন। যারা ভিন্ন অর্থ খোঁজার চেষ্টা করছেনতারা ইচ্ছাকৃতভাবে তার বক্তব্যকে বিকৃত করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার কিংবা কিরণের ভারত ছাড়ার কোন ইচ্ছা নেই। আমরা আগেও এ ধরনের কোন ইচ্ছা ছিল না এবং ভবিষ্যতেও নেই। কয়েকদিন আগেই এই বলিউড সুপারস্টার বলেন, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েই চলেছে। তাদের মধ্যে এক ধরনের ‘ভয়’ ও ‘নিরাপত্তাহীনতা’ তৈরি হয়েছে। দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না, তা নিয়েও স্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। এরপরই ক্ষমতাসীন বিজেপি’র নেতাদের তোপের মুখে পড়েন আমির খান। বিজেপি‘র মুখপাত্র শাহনওয়াজ হুসেন অভিযোগ করেন, আমির খানের এই মন্তব্য ভারতকে কলঙ্কিত করার চেষ্টা। ভারতই তাকে আমির খান বানিয়েছে। আমিরের নামডাক-ধনদৌলত সব এই ভারতের লোকই দিয়েছে। আমির খান বলেন যারা তাকে ‘ভারত-বিরোধী’ বলে আখ্যা দিচ্ছেন এবং তার প্রতি আক্রমনাতœক কথা বলে তার বক্তব্যের যথার্থতা প্রমাণ করে। এরই মধ্যে  লেখক, শিল্পী, বিজ্ঞানীসহ অনেকেই আমির খানের বক্তব্যকে সমর্থন করেছেন।

No comments:

Post a Comment