Thursday, November 26, 2015

দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৯.০০টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান; ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী; উপদেষ্টা ওসমান ফারুক, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম এ কাইয়ুম, শামসুজ্জামান দুদু, এ জেড এন জাহিদ হোসেন; যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ডা. আসাদুজ্জামান রিপন।চিকিৎসা ও ব্যক্তিগত কাজে লন্ডন সফর শেষে গত শনিবার খালেদা জিয়া ঢাকায় ফেরেন। ৭১ দিন পর মঙ্গলবার তিনি গুলশানে দলীয় কার্যালয়ে যান।সর্বশেষ, গত ১৩ সেপ্টেম্বর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া!

No comments:

Post a Comment