আগের খেলায় লিভারপুলের কাছে ৪-১ গোলে হারের পর চুপসে গিয়েছিল পেলেগ্রিনির
শিষ্যরা। খানিকটা পিছিয়েও পড়েছিল শিরোপা লড়াই থেকে। কিন্তু শনিবার
সাউদাম্পটনকে হারিয়ে কক্ষপথে ফিরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ৩-১
গোলের এ জয়ে ভালভাবেই তারা ফিরেছে শিরোপা লড়াইয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড আর
লিস্টারসিটির খেলার ফল যাই হোক না কেন আপাতত দ্বিতীয় স্থানটা তাদের
নিশ্চিত। ১৪ খেলায় তাদের পয়েন্ট ২৯। আর গোল ব্যবধান ১৬। লিস্টার ২৯ আর
ম্যানইউ ২৮ পয়েন্ট নিয়ে পরস্পরের মুখোমুখি হয় একই দিন রাতে। লিস্টার হারলে
গোল গড়ে তৃতীয়স্খানে চলে যাবে। আর ম্যানইউ হারলে বা ড্র করলে থাকবে তিনে।
ম্যানইউয়ের পক্ষে প্রথম গোল করেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইন। দ্বিতীয়
গোলটি করেন ফাবিয়ান ডেলফ। ২-০ গোলে এগিয়ে থেকে তারা বিরতিতে যায়। বিরতির
পর সাউদাম্পটন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৯ মিনিটে গোলও পেয়ে যান শেন লং।
অবশ্য তাতে ফল হয়নি। আলেকজান্ডার কোলারভ তৃতীয় হোরৈ করে সেইন্ট শিবিরের
উচ্ছ্বাস নিভিয়ে দেন। এ মওসৃুমে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ছয় খেলা পর
প্রতিপক্ষের মাঠে হারলো সাউদাম্পটন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষে
১-১ গোলে সমতা ছিল লিস্টারসিটি আর ম্যানইউয়ের খেলা। ২৪ মিনিটে ভার্ডির
দেয়া রেকর্ডগড়া গোলে এগিয়ে রয়েছে লিস্টারসিটি। আর বিরতির ঠিক আগে ইনজুরি
টাইমে গোল করে ম্যানচেস্টারে স্বস্তি ফেরান জার্মান তারকা শোয়েনস্টাইগার।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment