৩৪তম
বিসিএস পরীক্ষায় প্রকাশিত চূড়ান্ত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে
চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিসিএসের মৌখিক পরীক্ষা কেন পুনরায় নেয়ার
নিদেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও
বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করেন।
সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ৩৪তম বিসিএসের
মৌখিক পরীক্ষায় বাদপড়া দুই প্রার্থীর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে
হাইকোর্ট এ রুল জারি করেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী
মো. নূর উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা
ইয়াসমিন ও সামিরা তারাননুম রাবেয়া। রিটের পক্ষে যুক্তি দিয়ে আইনজীবী সাদিক
বলেন, নন-ক্যাডার নিয়োগ বিশেষ বিধিমালা-২০১০ এর ৫ (১) অনুসারে মেধাক্রমের
ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। কিন্তু এবার পিএসসি তা না করে রোল
নম্বর অনুসারে ফল প্রকাশ করে। এ ছাড়া ক্যাডার পদে মেধা ও কোটার ভিত্তিতে
আলাদাভাবে ফল প্রকাশের প্রথা চালু থাকলেও এবার তা করা হয়নি।
Tuesday, November 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment