বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করার অনুরোধ জানিয়েছে তুরস্ক। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় গতকাল বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি এ অনুরোধ জানায় তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি হিসেবে প্রতিক্রিয়াটি আপলোড করা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশের সাবেক দুজন মন্ত্রীর ফাঁসি কার্যকরের খবরে তুরস্ক দুঃখিত। বিবৃতিতে তুরস্কের উদ্বেগের বিষয়টি তুলে ধরে বলা হয়, ওই দুজন আইনি অধিকার বলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া সত্ত্বেও তাদের আবেদন প্রত্যাখ্যান করে সাজা কার্যকর করা হয়েছে। এটি উদ্বেগের বিষয়। তুরস্ক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে বাতিল করেছে। তাই এমন পদ্ধতি ব্যবহার করে অতীতের ক্ষত সারানো যায় না বলে বিশ্বাস করে দেশটি। যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুপ্রতিম বাংলাদেশে মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোন পদ্ধতির দণ্ড ব্যবহার করা প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তুরস্ক মনে করে এর মধ্য দিয়ে ‘সামাজিক পুনরেকত্রীকরণ’-এর ভালো সুফল পাওয়া যেতে পারে।
Tuesday, November 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment