Friday, November 27, 2015

পরীমনি এবার গায়িকা

অভিনয়ের বাইরে এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে অভিনেত্রী পরীমনিকে। শাহ আলম মণ্ডলের পরিচালনায় নতুন একটি ছবির গানে কণ্ঠ দেবেন তিনি। ছবির এই গানে তার সঙ্গে কণ্ঠ দেবেন রাজিব। শিগগিরই এ ছবির মহরত অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন পরিচালক। গায়িকা হিসেবে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। নতুন এ ছবিতে গান গাওয়া প্রসঙ্গে পরীমনি মানবজমিনকে বলেন, শাহ আলম মণ্ডল আমার গুরুজন। তিনি আমার ওপর ভরসা করেছেন বলেই হয়তো গান গাইতে বলেছেন নতুন এ ছবির জন্য। আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করব। আমি এখন টাঙ্গাইলে আছি, এসে এ গানটি নিয়ে মণ্ডল ভাইয়ের সঙ্গে বসবো। আশা করছি, ভালো কিছু হবে। এদিকে পরিচালক শাহ আলম মন্ডল আপাতত নতুন এ ছবির নাম রেখেছেন ‘আমি গুম হব’। তিনি জানান, এ ছবিতে নায়িকা নিজে নিজে গুম হবে বলে এ নামটি রেখেছি। আর এ ছবির নায়ক এখনও ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই ছবির মহরত অনুষ্ঠান করব। আর এ ছবিতে পরী ও রাজিবের কন্ঠের গানটি আমি লিখেছি। গানটির সংগীতায়োজন করবেন অমিত চ্যাটার্জি।

No comments:

Post a Comment