চট্টগ্রামে পৌর নির্বাচনে আগামী ৩০
নভেম্বর মধ্যে চট্টগ্রাম আওয়ামী লীগ পক্ষ থেকে দলীয় প্রতীক ও মনোনয়ননের
ভিত্তিতে মেয়র প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এম এ সালাম সিটিজি নিউজকে জানান, মেয়র প্রার্থী মনোনয়নের কাজ শুরু
হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে সবগুলো পৌরসভার মেয়র মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে
বলে আশা করা যাচ্ছে।”পৌরসভার নির্বাচনের তহফসিল ঘোষনার পর থেকে
চট্টগ্রাম জেলার নির্ধারিত দশটি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা
বৃদ্ধি পেয়েছে। দলের পক্ষ থেকে জনমত যাচাইয়ের মাধ্যমে সম্ভাব্য যোগ্য
প্রার্থী নির্বাচনের জন্য তৃণমূলের নেতা-কর্মীদের মতামত যাচাই শুরু করেছেন
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা।চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এম এ সালাম জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে নির্দেশনা
পাওয়ার পর তৃণমুলের সাথে যোগাযোগ শুরু হয়েছে। তৃণমূল থেকে যেসকল প্রার্থীর
নাম উঠে আসবে তাদেরকেই দলীয় মনোনয়ন দেয়া হবে।পৌর নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলার ) নয়টি পৌরসভার মধ্যে ছয়টিতে নির্বাচন হবে।কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সে
অনুযায়ী চট্টগ্রামের উত্তর জেলা আওয়ামী লীগ তাদের কার্যক্রম ঠিক করবে বলে
জানিয়ে এম এ সালাম জানান, তৃণমূল থেকে উঠে আসা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে
থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দলীয় মনোনয়নের জন্য মেয়র প্রার্থী ঠিক করো
হবে। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের ক্ষেত্রেও কেন্দ্রের
নির্দেশনা মানা হবে।পৌর নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে
চাইলে চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ
বলেন, জনমত যাচাইয়ের মাধ্যমে তৃণমূলের মতামত সবচেয়ে বেশি প্রধান্য দিয়ে
আওয়মীলীগের পক্ষ থেকে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। জনমত যাদের বেশি,
ভোটব্যাংক ভালো আছে এবং জনগনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন
প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে।“দলীয় মনোনয়ননের জন্য উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও সাধারন সম্পাদকসহ এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আলাপ
আলোচনার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে জানান তিনি।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০
ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে উত্তর জেলার ছয়টি ও দক্ষিণ
জেলায় চারটি পৌরসভায়, তিন পার্বত্য জেলায় পাঁচটি পৌরসভাসহ মোট পনেরটি
পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment