Tuesday, November 24, 2015

সিরীয় সীমান্তে রাশিয়ান বিমান ভূপাতিত করেছে তুরস্ক

সিরীয় সীমান্তের রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, সিরিয়ার ভুখন্ডে লাতাকিয়া এলাকার ইয়ামাদি গ্রামে বিমানটি ভূপাতিত করা হয়। তুরস্কের ওই কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের কারণে নিয়ম অনুযায়ী বিমানটিকে ভূপাতিত করে দেশটির সেনাবাহিনী। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, বিমানটি ছিল রাশিয়ান। আর গুলি করার আগে তাদের সতর্কবার্তা দেয়া হয়েছিল। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এসইউ-২৪ যুদ্ধবিমানটি ভুমি থেকে হামলার ফলে সিরিয়ার বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করে মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট বিমান থেকে বেরিয়ে যায়।

No comments:

Post a Comment