Tuesday, November 24, 2015

রাতে গুলশান কার্যালয়ে যাবেন খালেদা

দীর্ঘ দিন পর গুলশান রাজনৈতিক কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত সাড়ে ৮টায় কার্যালয়ে যাবেন তিনি।  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য কথা জানান। সর্বশেষ গত ১৪ই সেপ্টেম্বর অফিস করেন খালেদা জিয়া। পরদিন রাতে চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হন। লন্ডনে চিকিৎসা শেষে দুই মাসের বেশি সময় পর গত শনিবার দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন। এরপর দুদিন বাসায় বিশ্রামে ছিলেন। পরিবারের সদস্য ছাড়া দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি। এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানে রাজনৈতিক কার্যালয় ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। অফিসের দেয়াল, প্রাচীর, প্রধান ফটক নতুন রং করা হয়েছে।

No comments:

Post a Comment