Wednesday, November 25, 2015

জীবনের নিরাপত্তা চেয়ে মুনতাসীর মামুনের জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত রোববার রাজধানীর ধানম-ি থানায় তিনি নিজেই বাদী হয়ে এই জিডি করেন। জিডি নম্বর ১০৬৮। জিডিতে তিনি বলেন, গত বেশ কিছুদিন ধরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এবং আমার নামে নানারকম মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বারবার এই ধরনের হুমকিতে আমি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। জানতে চাইলে ধানম-ি থানার ওসি নূরে আযম মিয়া বলেন, জিডি দায়েরের পর মুনতাসীর মানুমের বাসার আশপাশে পুলিশ বিশেষ নজরদারি করছে। থানার টহল ও পেট্রোল পার্টির সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে তার বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়নি। এর আগে গত ১০ই নভেম্বর হত্যার হুমকি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান রাজধানীর গুলশান থানায় ও ১৬ নভেম্বর লেখক হাসান আজিজুল হক রাজশাহীর মতিহার থানায় জিডি করেছেন।

No comments:

Post a Comment