Friday, November 27, 2015

একটন দেশি মদসহ দুটি নৌকা আটক কর্ণফুলীতে

 চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীতে দু’টি দেশীয় কাঠের নৌকা থেকে এক মেট্রিকটন চোলাই মদ উদ্ধার করেছে কোস্টর্গাড পূর্ব জোন ।বুধবার রাত সাড়ে ১২ টার দিকে শাহ আমানত সেতুর উত্তর পাশে কর্ণফুলি নদী থেকে এই মদ উদ্ধার করা হয় ।কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে.কমান্ডার এম মুহিনুজ্জামান সিটিজি নিউজকে জানান,   দু’টি দেশীয় নৌকা যোগে মদ পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেগুলোকে  ধাওয়া করে টহলরত কোষ্টগার্ড  সদস্যরা।  থামার সংকেত দেওয়া সত্বেও নৌকা গুলো আরো দ্রুত গতি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এম মুহিনুজ্জামান আরো বলেন, নৌকা দু’টি তীরে রেখে এর মাঝি মাল্লার পালিয়ে যায় ।  নৌকা দু’টি তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তার ভিতর প্লাস্টিকের প্যাকেটে ১লিটার করে মোট এক মেট্রিকটন মদ পাওয়া গেছে, নৌকা দুটি জব্দ করা হয়েছে ।তিনি আরো জানান,তারা চোলাই মদ পার্বত্য এলাকা থেকে  এনে শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদেরকে পাচার করতো।

No comments:

Post a Comment