আসন্ন পৌর নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড এবং তারিখ পিছিয়ে পুনঃতফসিল ঘোষণার
দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ
গতকাল পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। একই সঙ্গে অবাধ ও
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৫ দফা দাবি উত্থাপন করেন তিনি। দাবি গুলো হচ্ছে
প্রার্থীদের নির্বিঘ্নে মনোনয়নপত্র জমাদানের সুবিধার্থে সময় বাড়িয়ে
পুনঃতফসিল ঘোষণা, রিটার্নিং অফিসার হিসেবে নিরপেক্ষ নির্বাচনী কর্মকর্তাদের
নিয়োগ দেয়া, নির্বাচনের ১ সপ্তাহ আগ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সকল নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন করা,
নির্বাচনকে বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি
করা এবং জাতীয় সংসদ নির্বাচনের মত বেতার ও বিটিভিতে দলীয় প্রধানের ভাষণ
প্রচারের ব্যবস্থা করা। সংগঠনের সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক
সম্পাদক আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ
আবদুল কাইয়ুম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়,
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিগত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ
নির্বাচন এবং সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা মোটেও সুখকর
নয়। অতীতের এসব বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি যদি পৌরসভা
নির্বাচনে ঘটে তাহলে রাষ্ট্র ও জনগণের অর্থ ব্যয় করে নির্বাচনের নামে
প্রহসনের কোন প্রয়োজন নেই। কারণ তড়িঘড়ি নির্বাচনের আয়োজন সরকারের কোন
দূরভিসন্ধি কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment