Sunday, November 29, 2015

রাজধানীতে ২ শিশুসহ তরুণী ধর্ষণের শিকার

রাজধানীর কামরাঙ্গীরচর ও তুরাগ এলাকায় দুই শিশু ও এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচর চান মসজিদের পাশের একটি বাসায় নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির মা কাজে গেলে প্রতিবেশী আব্দুর রহীম শিশুটিকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটির মা বাসায় এসে জানার পর স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা আব্দুর রহীমকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। শিশুটির মা জানান, তার স্বামী আরেক বিয়ে করে অন্যত্র চলে গেছে। মেয়েকে নিয়ে তিনি কামরাঙ্গীরচরের ওই বাসায় থাকেন। কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসিন আলম জানান, এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহীমকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, তুরাগ এলাকায় ১৪ বছরের এক শিশু ও ১৮ বছরের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তুরাগ থানার ওসি মাহবুব-এ-খোদা জানান, গত মঙ্গলবার রাতে তরুণীকে ধর্ষণ করা হয়। শিশুটিকে ধর্ষণ করা হয় বেশ কিছুদিন আগে। শিশুটিকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের দুই ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

No comments:

Post a Comment