নাশকতার
তিন মামলায় তিন মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে রুলের শুনানি শেষে তাকে এ জামিন দেন
হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ।
এতে মির্জা আলমগীরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সাগীর হোসেন লিওনের সঙ্গে ছিলেন জয়নুল
আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ফজলুর রহমান খান।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩রা নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে
আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা আলমগীর। কিন্তু বিচারক তার
আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment