Thursday, November 26, 2015

ড. ইউনূসের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি এবং চীনের ইউনান নরমাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল সোমবার বিকালে ইউনূস সেন্টারে নোবেলবিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, ভিসি আবদুর রব, প্রো-ভিসি আবদুল হান্নান চৌধুরী, ইউনান নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ইয়াচুন ইয়ূন, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ প্রমূখ। প্রফেসর ড. ইউনূস প্রতিনিধিদলকে উভয় দেশের জ্ঞান-বিজ্ঞান বিনিময়ে যৌথ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে উন্নত দেশের প্রতিষ্ঠান থেকে সর্বাধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান আমাদের আহরণ করতে হবে।

No comments:

Post a Comment