Monday, November 30, 2015

‘জনগণ ধানের শীষে বিশ্বাস করে না’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী পৌরসভা নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তারা ধানের শীষে বিশ্বাস করে না। তাই ধানের শীষে জনগন ভোট দেবে না। তিনি আরও বলেছেন, বাংলার মাটিতে ধানের শীষ থাকবে না। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে কৃষক লীগ আয়োজিত এক স্মরণ সভায় এ সব কথা বলেন তিনি। ৃষকলীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়। নাসিম বলেন, আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। যে কারণে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করছি। এখন থেকে সব নির্বাচনই দলীয় প্রতীকে এবং দলের অধীনেই হবে। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্ধারিত সময়ে নির্বাচন করি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনি শেখ হাসিনার সরকারকে বিশ্বের কাছে অবৈধ প্রমাণ করতে চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। এখনও ষড়যন্ত্রের পথ ছাড়েননি। কিন্তু এ পথে আপনি সফল হবেন না। তিনি বলেন, নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে আমরা আপনাদের স্বাগত জানাই। নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় মেনে নেন। পৌরসভা নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, জনগণ দেখবে কে দেশের উন্নয়ন করেছে। তারা এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। ধানের শীষ মানে জ্বালাও-পোড়াও, ধানের শীষ মানেই জামায়াত-শিবিরের সঙ্গে আপোষ করা। তাই মানুষ তাদের ভোট দেবে না। ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না। কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড. আবদুর রাজ্জাক প্রমুখ।

No comments:

Post a Comment