সিরিয়ার ইদলিব প্রদেশে একটি ব্যস্ত বাজার এলাকায় রাশিয়ার বিমান হামলায় নিহত
হয়েছেন কমপক্ষে ৪৪ জন। আহত হয়েছেন বহু মানুষ। গতকাল এ হামলা চালানো হয়। এ
খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ইদলিব প্রদেশের আরিহা শহরে ওই
হামলায় এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ শহরটি হলো প্রেসিডেন্ট বাশার আল
আসাদের বিরোধী নুসরা ফ্রন্টসহ বিরোধী জোটের শক্ত অবস্থান। সেখানে শুধু
ব্যস্ত বাজার এলাকায়ই হামলা চালানো হয় নি। হামলা হয়েছে শহরের আরও কিছু
এলাকায়। স্থানীয় টিভি চ্যানেল আরিহা আল ইউম বলেছে, রাশিয়ার যুদ্ধবিমান থেকে
ক্লাস্টার বোমা ফেলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর
হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদু রহমান বলেছেন, নিহতের সংখ্যা অনেক
বেশি। এ সংখ্যা ৬০ জন হতে পারে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের কোন মন্তব্য পাওয়া যায় নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment