লালমনিরহাটের উত্তর গোতামারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। বিজিবি সূত্র জানায়, রাতে একদল
বাংলাদেশি উত্তর গোতামারী সীমান্তের ৯০১ মেইন পিলারের কাছে যায়। এ সময়
২১ বিএসএফের বড় মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি
ছোঁড়ে। এতে একটি গুলি অমূল্য চন্দ্র বর্মনের বুক ভেদ করে বেরিয়ে যায়। এতে
ঘটনা স্থলেই তিনি মারা যান। পরে অন্যরা তার লাশ বাড়িতে দিয়ে যায়। নিহত
অমূল্য চন্দ্র হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।লালমনিরহাট
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী
বলেন, এ ব্যাপারে কড়া প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান করা
হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment