Wednesday, November 25, 2015

অপহৃত স্কুলছাত্রী তানিয়া হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার

অপহৃত স্কুলছাত্রী তানিয়া হত্যা মামলার পলাতক দুই আসামি ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার মুন্সিবাড়ী এলাকা থেকে একটি গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার সেকেন্ড অফিসার এসআই মো. শাহ-আলম ভুঁইয়ার নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাছনী গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মহসিন মিয়া (২৫) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শষাকান্দা গ্রামের মৃত বাদল আলীর ছেলে নবীনূর অরফে নবী নেওয়াজ (৩৫)।গত ৩০ জুলাই ২০১৫ ইং তারিখে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানিয়া অপহৃত হলে ১০ই আগস্ট দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ৩ এর ৭/৩০ ধারায় মামলা হয়। মামলার পরদিন করিমগঞ্জ থানার চামড়া বন্দর নামক স্থানে অপহৃত তানিয়ার লাশ পাওয়া যায়।এ ব্যাপারে দিরাই থানার সেকেন্ড অফিসার মো. শাহ-আলম ভুঁইয়া বলেন, আসামিদের গ্রেপ্তার করে দিরাই থানা লকাপে রাখা হয়েছে। কিছু জিজ্ঞাসাবাদের পর তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

No comments:

Post a Comment