![]() |
| মিখাইল খোদরকোভস্কি। ছবি: এএফপি |
রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও দেশটির সাবেক তেল ব্যবসায়ী
মিখাইল খোদরকোভস্কি বলেছেন, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন
করার কথা বিবেচনা করছেন।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, খোদরকোভস্কি লন্ডনে নিরাপদ বোধ করার কথা জানিয়েছেন।
খোদরকোভস্কি বলেন, ‘নিশ্চয়ই আমি যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টি বিবেচনা করছি।’
রাশিয়ার সাবেক এই তেল ব্যবসায়ীর ভাষ্য, পুতিন তাঁকে গুরুতর হুমকি হিসেবে দেখেন।
খোদরকোভস্কি একসময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। প্রতারণার অভিযোগে তিনি ১০ বছর সাইবেরিয়ার কারাগারে ছিলেন। তাঁর দাবি, ওই অভিযোগও ছিল রাজনৈতিক। ২০১৩ সালে খোদরকোভস্কিকে ক্ষমা করেন পুতিন। একই বছর তিনি রাশিয়া ছাড়েন। তিনি এখন বিদেশে বাস করছেন।

No comments:
Post a Comment