Saturday, December 5, 2015

মোদিকে প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর সহানভূতি জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের প্রতি তাঁর আন্তরিক সহানুভূতি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। শেখ হাসিনা বার্তায় ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে  বলেন, ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই সংকটময় মুহূর্তে আমরা আপনার পাশে আছি।

No comments:

Post a Comment