Monday, December 7, 2015

পেকুয়ায় ১৫দিনে ১২ দোকানে চুরি, আতংকিত ব্যবসায়ীরা

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গত ১৫ দিনে ১২টি দোকানসহ একটি বাড়িতে দূর্ধর্ষ চরি সংগঠিত হয়েছে। ২২ নভেম্বর থেকে গতকাল ৬ ডিসেম্বর সংঘবদ্ধ চোরের দল উপজেলার বিভিন্ন জনবহুল বাজারে চুরির ঘটনাগুলো ঘটায়। এ সময় চোরের দল দোকানে রক্ষিত নগদ টাকা ও মালামাল লুঠ করে নিয়ে যাওয়ার পাশাপশি অবৈধ অস্ত্রের ব্যবহারও করে থাকে বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চরম আতংকের মধ্যে রয়েছে।সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সদর ইউনিয়নের সাবেকগুলদি ষ্টেশনে বিছমিল্লাহ ষ্টোর, আসহাব উদ্দিন ফার্মেসীতে চুরি, ২২ নভেম্বর উপজেলার টইটং ইউনিয়নের হাজ্বি বাজার রশিদ ষ্টোর, আরফাত ষ্টোর, টইটং বাজারে হামিদ ক্লথ ষ্টোর, নুরুন্নবী সওদাগরের কাপড়ের দোকান ও জালিয়ারচাং রাস্তার মাথা ষ্টেশনে মাও: কাইছার, মাও: মনচুরের মুদির দোকান ও ফিরোজ সওদাগরের চায়ের দোকানে পৃথক চুরির ঘটনা ঘটায়।৩ ডিসেম্বর টইটং হাজ্বি বাজারে মো: বাচ্চুর ফলের দোকান, সর্বশেষ গতকাল ৬ডিসেম্বর হাজি বাজারে আলহাজ্ব সাহাবউদ্দিনের মালিকনাধীন মা-বাবা ষ্টোরে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এ ছাড়াও অন-রেকর্ডে টইটং শাহাদত এমইউপি বাড়ি ও পেকুয়া বাজারে বাপ্পির মালিকনাধীন মোবাইল এর দোকানে দূর্ধর্ষ চুরি সংগঠিত করে। এ সময় চোরের দল সংঘবদ্ধ হয়ে তালা কাটার সয়ংক্রিয় মিশিন নিয়ে তালা কেটে ক্যাশে রক্ষিত নগদ টাকাসহ মালামাল লুঠ করে নিয়ে যায় আর লাখ লাখ টাকার ক্ষতির সম্মোখিন হন ব্যবসায়ীরা।স্থানীয়রা জানিয়েছেন, গতকাল ৬ডিসেম্বর টইটং হাজ্বি বাজারে হাজ্বি সাহাবউদ্দিনের মালিকনাধীন মা-বাবা ষ্টোরে রাত ২টার দিকে দোকানের ৩টি তালা কেটে চাউল, ডাল, চিনির বস্তা গাড়িতে করে নিয়ে যায়। এসময় চোরের দল ক্যাশে রক্ষিত ১লাখ টাকার উপরে নিয়ে যায়। সকালে পুলিশ দোকানটি পরিদর্শন শেষে স্থানীয়দের তথ্যমতে পুলিশ বাজারের পাহারাদার মো: কালু, মো: মনুকে আটক করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে দোকান মালিকের চাচাতো ভাই হেলাল ও পুতিয়্যা নামের দুই ব্যক্তি জড়িত আছে বলে জানালে পুলিশ তাদেরও আটক করে থানায় নিয়ে আসে।পেকুয়া থানা সূত্রে জানা গেছে, সাহাবউদ্দিনের মালিকনাধীন মা-বা ষ্টোর চুরির ঘটনায় সন্দেহজনক হিসাবে ৪জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসল চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment