পেকুয়ায় টইটং হাজিবাজারে একটি মুদির দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। গত
৫নভেম্বর শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজারে এ
ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময়
জনতার সহায়তায় পুলিশ পৃথক স্থান থেকে ৫জনকে আটক করে। আটককৃতরা হলেন টইটং
ইউনিয়নের হিরাবুনিয়া এলাকার মৃত.মনিরুজ্জামানের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ
লম্বা কালু (৪৫), আব্দুল জলিলের ছেলে সিএনজি চালক ফজল করিম (৩০), মহাব্বত
আলীর ছেলে আব্দুল করিম প্রকাশ বাইট্টা কালু (৩২), চরপাড়া এলাকার আলী
হোসেনের ছেলে পুতিয়া (২২) ও হাজিমুরা এলাকার মৃত.ছিদ্দিক আহমদের ছেলে হেলাল
উদ্দিন (২৮)। আটককৃতদের মধ্যে লম্বা কালু হাজি বাজারের নৈশ প্রহরী বলে
জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন ওই দিন গভীর রাতে হাজি বাজারের হাজি শাহাব
উদ্দিনের মালিকানাধীন মের্সাস মা-বাবা ষ্টোর নামের মুদির দোকানে সংঘবদ্ধ
ডাকাতদল হানা দেয়। এ সময় বিশেষ যন্ত্রের সাহায্যে দোকানের প্রধান ফটকের
তালা কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা নগদ ৭৫হাজার টাকাসহ প্রায়
দু’লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে
স্থানীয়রা বাজারের পাহারাদার লম্বা কালুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে
জিজ্ঞেসাবাদে ডাকাতির সাথে তার জড়িত থাকার স্বীকারোক্তি দেন তিনি। তার
স্বীকারোক্তিমতে ওই ব্যক্তিদের পিএসআই জুয়েল ও এ.এস.আই খায়রুলের নেতৃত্বে
পুলিশ পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত
আব্দুল গফুর এক্সপ্রেস নামের একটি সিএনজি জব্দ করে পুলিশ। পেকুয়া থানার
পুলিশ পরিদর্শক (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া জানিয়েছেন দোকানের মালিককে
এজাহার দিতে বলা হয়েছে। এজাহার পেলে মামলা নেওয়া হবে। তবে তিনি ডাকাতির কথা
অস্বীকার করে বলেছেন সেটিতে চুরি হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment