Sunday, December 6, 2015

সিপিবি সভাপতি সেলিমকে হত্যার হুমকি

কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে সেলিমের ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয়। গতকাল সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাত ১২টা ২৮ মিনিটে সেলিমের ব্যক্তিগত ই-মেইলে মিশন জিহাদের নায়েবে আমীর পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিনের (মোবাইল-০১৭৪৭২৩৩০৭০) ই- মেইল ঠিকানা ‘ঁফফরহহরুধস৪৫৬@ুধযড়ড়.পড়স’ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। হুমকিদাতাকে গ্রেপ্তারের পাশাপাশি মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, আমরা বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

No comments:

Post a Comment