‘সেক্স টেপ’ বিতর্কের জের ধরে ফ্রান্স জাতীয় দলে নিষিদ্ধ হতে যাচ্ছেন কারিম
বেনজেমা। ফ্রান্সের ফুটবল ফেডারেশন এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে
ফেলেছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। তবে সেটা আগামী বৃহস্পতিবার
বোর্ডের নির্বাহি কমিটির মিটিং শেষে আনুষ্ঠাতিকভাবে জানানো হবে। রিয়ালের
মাদ্রিদের এ ফরাসি স্ট্রাইকার জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি
সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়ান। ভালবুয়েনার একটি সেক্স টেপ ব্ল্যাকমেইলারদের
হাতে চলে যায়। তারা ফোন করে ভালুবয়েনার কাছে অর্থ দাবি করে। তা না হলে তারা
সে টেপ ফাঁস করে দেয়ার হুমকি দেয়। আর এ সেক্স টেপ ফাঁস হওয়ার ব্যাপারে
জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমার দিকে অভিযোগের আঙ্গুল তোলেন তিনি। এতে
বেনজেমার বিপক্ষে ফৌজদারি মামলায় তদন্ত চলছে। কিন্তু বেনজেমা তার বিরুদ্ধে
অভিযোগ অস্বীকার করেন। রবং সতীর্থ ভালবুয়েনাকে সাহায্য করতে চেয়েছিলেন বলে
তিনি জানান। কাউকে ব্ল্যাকমেইল করেন নি বলে দাবি করেন তিনি। কিন্তু ফরাসি
ফুটবল ফেডারেশন আপাতত দলের বাএর রাখতে চায় বেনজেমাকে। তদন্ত শেষ হওয়ার পর
নির্দোষ প্রমাণিত হলেই কেবল তাকে দলে ডাকবেন তারা। আগামী বছর ইউরোপিয়ান
চ্যাম্পিয়নশীপের আয়োজক ফ্রান্স। করিম বেনজেমাকে সামনে রেখেই দল সাজানোর
পরিকল্পনা করেছিলেন দলের কোচ দিদিয়ের দেশম। কিন্তু স্বাগতিকরা সম্ভবত তাদের
তারকা স্ট্রাইকারকে ইউরোপ-সেরা এ আসরে পাচ্ছে না। ২০০৭ সালে ফ্রান্সের হয়ে
অভিষেকের পর এ পর্যন্ত দেশের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করেছেন ২৭ বছর বয়সী
বেনজেমা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment