থাইল্যান্ডে রাশিয়ানদের ওপর হামলা চালাতে পারে আইএস। রাশিয়ার শীর্ষ
গোয়েন্দা সংস্থা এফএসবি থাই কর্তৃপক্ষকে এ সতর্কবার্তা দিয়েছে। বলেছে, আইএস
সংশ্লিষ্ট ১০ সিরীয় থাইল্যান্ডে প্রবেশ করেছে। তাদের টার্গেট দেশটিতে
অবস্থানরত রাশিয়ানরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বৃহস্পতিবার রাতে
থাইল্যান্ড পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপ্রধানের স্বাক্ষরকৃত একটি ‘অতি
গোপনীয়’ ও ‘জরুরি’ চিহ্নিত করা একটি চিঠি ফাঁস হয়। চিঠিটি স্থানীয় মিডিয়াতে
ছড়িয়ে যায় মুহুর্তে। এতে বলা হয়, মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস থাই
পুলিশকে জানিয়েছে, ১৫ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবরের মধ্যে থাইল্যান্ডে
প্রবেশ করেছে একদল সিরীয়। রাশিয়ান স্বার্থের ওপর তাদের টার্গেট বলে উল্লেখ
করা হয়। এফএসবি সূত্রের উদ্বৃতি দিয়ে চিঠিতে আরও বলা হয়, সিরীয়রা আলাদাভাবে
সফর করে থাইল্যান্ড আসে। এর মধ্যে পাতায়া গেছে ৪ জন। ফুকেটে ২ জন ও
ব্যাংককে ২ জন। বাকি ২ জনের অবস্থান অজানা। চিঠিতে সন্দেহভাজনদের নাম
উল্লেখ করা হয় নি। উল্লেখ্য, ক্রিস্টমাস ও নিউ ইয়ার অবকাশ যাপনে
থাইল্যান্ডে বহু সংখ্যক রাশিয়ান পর্যটক আসে। ব্যাংককে অবস্থিত রাশিয়ান
দূতাবাস চিঠিটির বিষয়ে কোন মন্তব্য করে নি। তবে থাইল্যান্ডের জাতীয় পুলিশ
প্রধান জাকথিপ চাইজিন্দা সাংবাদিকদের বলেছেন, চিঠিটা সঠিক।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment