Friday, December 25, 2015

মহেশখালী পৌরসভা ঘোনাপাড়া সড়কের বেহালদশা দেখার কেউ নাই

এম রমজান আলী  মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ মহেশখালী পৌরসভা ঘোনাপাড়া সড়কের বেহালদশা দেখার কেউ নাই। দক্ষিন ঘোনা পাড়া থেকে শুরু করে উত্তর ঘোনা পাড়ার  মাষ্টার নবাব হোসেন সড়ক বেয়ে পালপাড়ার মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের বেহালদশা মনে হয় দেখার কেউ নাই অথচ উক্ত সড়ক দিয়ে প্রতিনিয়ত ১০ হাজার পথচারীদের পথচলা এবং বিভিন্ন প্রতিষ্টানের ছাত্রছাত্রী ও শিক্ষক/শিক্ষিকারা চলাচল করে। এরপরে ও পৌর কর্তৃপক্ষের কোন সু-দৃষ্টি না থাকায় এলাকাবাসিরা ক্ষোভ প্র্রকাশ করেছেন। পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া জানান, পৌরসভায় উন্নয়নের কাজ অব্যাহত আছে শিগ্রিই সড়কের কাজ করা হবে। সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বলেন, এই সড়কে আমার শাসনামলে যে উন্নয়নের কাজ হয়েছিল সেই থেকে অদ্যাবদি পর্যন্ত সড়কে বর্তমান মেয়র কোন উন্নয়নের কাজ করেনি। সাবেক পৌর কাউন্সিলর জাফর আলম জাবের জানান, এই সড়কের উন্নয়ন কাজ জরুরী প্রয়োজন। কেননা প্রতিদিনই উক্ত সড়ক বেয়ে হাজার হাজার যাত্রী পথচলাচল করে। মাষ্টার নবাব হোসেন  জানান, উক্ত সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন প্রতিষ্টানের ছাত্রছাত্রী সহ প্রায় ১০ হাজার লোকের চলাচল তাই শিঘ্রিই সড়কটির কাজ করা প্রয়োজন। প্রভাষক শাহেদ খাঁন এমএ জানান, মহেশখালী পৌরসভা গ থেকে খ শ্রেণীতে উন্নিত হলে ও উক্ত সড়কটি দীর্ঘ বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা দুঃখ জনক তাই শিঘ্রিই সড়কটির উন্নয়ন মুলক প্রত্যাশা করছি।

No comments:

Post a Comment