দেশব্যাপী চলমান অভিযানে বিএনপি-জামায়াতের দেড়শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার
করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শ্যামলী পরিবহনে অগ্নিসংযোগের মামলায় জামিন
পাওয়া জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমানকে জেলগেট থেকে
ফের আটক করেছে ডিবি পুলিশ। ওদিকে সকালে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা
থেকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে
গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পাবনায় ৯১ জন, সাতক্ষীরায় ২৫ জন, মেহেরপুরে
১৫ জন, মানিকগঞ্জে ২ জন ও নেত্রকোনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment