ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শৃঙ্খলা রক্ষা করতে
ব্যর্থ হলে, জঙ্গিগোষ্ঠী আইএস’র কালো পতাকা উড়তে পারে ফিলিস্তিনে। এমন
মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ডেমোক্রেটিক দল
থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। এ খবর দিয়েছে
এএফপি। তিনি বলেন, ফিলিস্তিনে নেতৃত্বশূন্যতা দেখা দিলে সেখানে আইএস
প্রবেশের পথ সুগম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে, একটি
শান্তিচুক্তিতে উপনীত হতে তিনি ফিলিস্তিন ও ইসরাইলকে চাপ দেবেন। তবে
দুই-রাষ্ট্র সমাধান নিয়ে মধ্যস্থতা করার জটিলতাও তিনি স্বীকার করেন।ওয়াশিংটনের
ব্রুকিংস ইন্সটিটিউশনের একটি সম্মেলনে তিনি বলেন যে, আমি সেখানকার ‘হতাশা ও
ক্ষোভ’ বুঝি। কিন্তু আমি মনে করি না যে, আপনি হাল ছেড়ে দিতে পারেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে যুক্তরাষ্ট্র-ইসরাইল স¤পর্ক যে শীতল
অবস্থায় পতিত হয়েছে, তা পুনরায় উষ্ণ করে তোলারও প্রতিশ্রুতি দেন এই সাবেক
ফার্স্টলেডি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment