রাজধানীর উত্তরায় জাপানী নারী হিরোয়ি মিয়োতা হত্যা মামলার আসামি জাকির
পাটোয়ারী রতনকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তিনদিন আগে
কলকাতা থেকে ভারতের সিআইডি তাকে গ্রেপ্তার করে। আজ রতনকে দেশে ফিরিয়ে আনা
হতে পারে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সূত্র
জানায়, রতনকে আটকের বিষয়টি কলকাতা থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে
জানানো হয়েছে। এর আগে রতনের ভারতে অবস্থানের তথ্য বাংলাদেশের আইনশৃঙ্খলা
বাহিনীই সেদেশের সিআইডিকে দিয়েছিল। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামালও তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন। তিনি বলেন,
রোববারের মধ্যেই ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। পুলিশের
একটি সূত্র জানিয়েছে, রতন হিরোয়ি মিয়োতার ব্যবসায়ীক অংশীদার ছিলেন।
ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণেই তাকে হত্যার পরিকল্পনা করেন। হিরোয়ি মিয়োতা
উত্তরা ৬ নম্বর সেক্টরে ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ে সিটি হোমস
নামে এক ডরমেটরিতে থাকতেন। আগস্ট মাসে তাকে সেখান থেকে সরিয়ে ভাটারা থানা
এলাকার এক বাসায় রাখেন রতন। ২৬শে অক্টোবর থেকে মিয়োতার মোবাইল ফোন বন্ধ
পাওয়া যায়। পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ না পেয়ে বিষয়টি ঢাকাস্থ জাপান
দূতাবাসকে জানায়। জাপান দূতাবাস থেকে থানা পুলিশকে মৌখিকভাবে জানানোর পর
১৯শে নভেম্বর উত্তরা পূর্ব থানায় হিরোয়ি নিখোঁজ থাকার বিষয়ে সাধারণ ডায়েরি
করেন। অনুসন্ধানের চারদিন পর প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় ওই
জাপানি নারী খুন হয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment