রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন
বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা
(ডিবি) পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে তাদের প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
যুগ্ম কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম তিন সন্দেহভাজন জেএমবি সদস্য
আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের সময় তাদের কাছ থেকে প্রচুর
জিহাদি বই উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে
বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment