Wednesday, December 16, 2015

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কলেজের চারটি ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কতৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১ টায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় শিবির কর্মীরা শহীদ মিনারে ফুল দিতে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকালে দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ ৭০ শিবির কর্মীকে আটক করে।

No comments:

Post a Comment