ইন্দ্রানি মুখার্জি। সাম্প্রতিক সময়ে ভারতে সবচেয়ে আলোচিত নাম। এর কারণ,
শীনা বোরা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে
সাপ বেরিয়ে আসছে। একে একে ফাঁস হচ্ছে ইন্দ্রানি মুখার্জির প্রেমের সম্পর্ক।
তিনি একে একে অনেকগুলো প্রেমে মজেছিলেন। সে কথাই কেন্দ্রীয় গোয়েন্দা
সংস্থা সিবিআইকে বলেছে তার আরেক প্রেমিক অভিজিৎ সেন। অভিজিৎ কলকাতা ভিত্তিক
ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, সাবেক স্বামী সঞ্জীব খান্নার সঙ্গে
যখন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন ইন্দ্রানি ঠিক তখন অভিজিতের সঙ্গেও প্রেমের
খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। অভিজিৎ বলেছেন, আমাদের বন্ধুমহলের মাধ্যমে
১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ইন্দ্রানির সঙ্গে যোগাযোগ হয়। তখন থেকেই তাকে
চিনি আমি। আমাদের মধ্যে বন্ধুত্ব একপর্যায়ে তার ও আমার শারীরিক সম্পর্কে
গড়ায়। ইন্দ্রানির অতীতের সম্পর্ক সম্পর্কে অভিজিৎ বলেন, বৃটেন ভিত্তিক একজন
ব্যবসায়ীর এক ছেলে, দু’জন পুলিশ কর্মকর্তা ও অন্য একজনের সঙ্গে শারীরিক
সম্পর্ক ছিল ইন্দ্রানির। তিনি সঞ্জয় খান্না সম্পর্কেও তথ্য দিয়েছেন
গোয়েন্দাদের। তিনি বলেন, সঞ্জয় খান্না অতিরিক্ত এলকোহল পান করতেন। মদ্যপ
অবস্থায় তিনি নানা অকীর্তি করতেন। এজন্য তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাতে
চেয়েছিলেন ইন্দ্রানি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment