Sunday, December 6, 2015

‘দেশের সব মসজিদ ও মাদরাসাকে নজরদারিতে আনার দাবি’

দেশের সব মসজিদ ও মাদরাসাকে পুলিশের গোয়েন্দা নজরদারিতে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা। তারা জামাতি ওহাবি, লামাজহাবি ও হেফাজতে ইসলামের অনুসারীর ইমামদের মসজিদের ইমাম থেকে বাদ দেয়া, দেশের সব স্থানে মাহফিলের ভিডিও রেকর্ড করা এবং পিস টিভি বন্ধের দাবি জানিয়েছেন। গতকাল সকালে পুলিশের হেডকোয়ার্টারে আইজিপি মো. শহীদুল হকের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিনিধিদল এসব দাবি জানায়। সংগঠনটির দেশের ২০ জেলা থেকে ৩৫ জন প্রতিনিধি ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ আল মুজ্জাদ্দেদী বলেন, দেশের প্রত্যেক জেলায় ইমামদের তালিকা করতে হবে। কিছু ইমাম সালাউদ্দীন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসির পর মসজিদের খুতবায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কেউ চিৎকার দিয়ে কেঁদেছেন। ওই ইমামদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।  তিনি আরও জানান, দেশের কিছু হাক্কানে আলেম ওলামা ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কায় ভুগছেন। তাদের নিরাপত্তা দিতে হবে। যেন ওইসব দুনিয়াবি আলেমদের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে পারে। তিনি আরও জানান, শুধু আলিয়া মাদরাসা থেকে নয়, কওমি মাদরাসা থেকেও জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে। উভয় মাদরাসাকে নজরদারিতে আনতে হবে। ওই মাদরাসায় যারা যাতায়াত করে তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। তিনি আরও বলেন, জামায়াত, মওদূদীবাদ, ওহাবিবাদ, সালাফিবাদ, হিযবুত তাহরীর, জেএমবি, হেফাজতে ইসলাম সবই একসূত্রে গাঁথা। এখান থেকে জঙ্গি তৈরি হচ্ছে। এদের দমাতে না পারলে জঙ্গি উৎপাদন বন্ধ হবে না। ইসলামের অপব্যাখাকারী জাকির নায়েক পিস টিভির মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্তি ছড়াচ্ছে। ওই টিভি বন্ধ করতে হবে। মাদরাসা বোর্ডকে জামায়াত মুক্ত করতে হবে।  ওই প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর পর আইজিপি মো. শহীদুল হক বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। কিন্তু, ধমার্ন্ধ নয়। কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে ইসলামের ভুল ব্যাখায় বিভ্রান্তি ছড়িয়ে জঙ্গি কার্যকক্র চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড দেশের সর্বস্তরের মানুষ প্রত্যাখান করেছে। ওই উগ্রগোষ্ঠীকে দমনে দেশের আলেন-ওলামা আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেছে। ভবিষ্যতে ওই সহযোগিতার দ্বার অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মতবিনিয়ময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment