হেট স্টোরি। এবার তিন নম্বর। ইরোটিক থ্রিলার। সেখানে নায়িকা ঘরের জিনিসপত্র
ভাঙেন কেন? প্রশ্ন শুনে হেসে জারিন বলছেন, আসলে আমার চরিত্র যাই করে ভীষণ
ইনভলড হয়ে পড়ে। নিজের বরের প্রতিও এতটাই প্যাশনেট, তাকে নিজের কাছে ধরে
রাখতে যে কোনও পর্যায় পর্যন্ত যেতে পারে এই মহিলা। কিন্তু হেট স্টোরিতে
গল্প কেমন সেটা তো আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সাহসী দৃশ্য। সে
দৃশ্যে রাজি হওয়ার আগের রাতে ঘুম উড়ে যায়নি। ভারতের এই সময় পত্রিকাকে দেয়া
সাক্ষাতকারে জেরিন বলছেন, একদম। আমি তো একটু ইতস্তত করছিলাম। তারপর বিষয়টা
নিয়ে মার সঙ্গে আলোচনা করি। বলি, এমন একটা ছবির অফার এসেছে, যেখানে প্রচুর
সাহসী দৃশ্য রয়েছে। মা বলেন, সেটা আর এমন কী সমস্যার! চুমুর দৃশ্য তো আজকাল
অধিকাংশ হিন্দি ছবিতেই থাকে। সেটা শোনার পর মনে হয় ছবিটা করি। কিন্তু
ফ্লোরে এইসব সাহসী দৃশ্য করা কি এতটাই সহজ? জারিন বলছেন, ফ্লোরের আবহাওয়া
খুই কমফরটেবল ছিল। আর আমি নিজে এত কথা বলি, যে কো-অ্যাক্টরদেরও কমফরটেবল
করে নিই। হেট স্টোরি সিরিজে এই নিয়ে তিনজন অভিনেত্রী প্রধান চরিত্রে অভিনয়
করলেন। পাওলি দাম আর সুরভিন চাওলা। আর এখন আপনি? তা হলে এই তিনজনের মধ্যে
পুরুষদের চোখে কে সবচেয়ে আকর্ষণীয় বলে আপনার মনে হয়? জারিন বলছেন, এটা আমার
পক্ষে অনুমান করা কঠিন। তা হলে আপনার কী মনে হয়, ভারতীয় দর্শক এখন যথেষ্ট
মুক্তমনা এই ধরনের ইরোটিক থ্রিলার দেখার ক্ষেত্রে? জারিন বলছেন, ভারতে এখনও
অধিকাংশ দর্শকই এমন ছবি দেখতে পছন্দ করেন। কিন্তু সে বিষয়ে মুখ খুলতে ভয়
পান!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment