নিছক ভোগ্যপণ্য হিসেবেই নারীকে দেখে পুরুষতান্ত্রিক বিশ্ব। সম্প্রতি
বিখ্যাত ফ্যাশন সংস্থা তাদের পুরুষদের গয়নার বিজ্ঞাপনে ফের উস্কে দিল
চিরনতুন বিতর্ক। সম্প্রতি নিউ জিল্যান্ডের জনপ্রিয় ফ্যাশন সংস্থা আই লাভ
আগলি-র বিজ্ঞাপনে বহু বিতর্কিত এই প্রশ্ন নিয়ে ফের সরগরম সোশ্যাল মিডিয়া।
পুরুষদের জন্য তৈরি অলঙ্কারের বিজ্ঞাপনে দেখা গিয়েছে, কেতাদুরস্ত পোশাকে
সজ্জিত পুরুষের হাত নগ্ন নারীশরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করছে। নারী শরীরকে
বিজ্ঞাপনে কদর্য ভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।
টুইটারে নারী-পুরুষ নির্বিশেষে আই লাভ আগলি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন
বহু মানুষ। নিউ জিল্যান্ডের জাতীয় মহিলা কাউন্সিলের সভাপতি রে ডাফ বলেছেন,
নগ্ন নারীদেহের ছবি দিয়ে নিজেদের পণ্যের জনপ্রিয়তা বাড়ানোর এই প্রচেষ্টা
কুৎসিত।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment