Saturday, December 5, 2015

বাংলাদেশে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রভাব পশ্চিমবঙ্গে

বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া বন্ধের মারাত্মক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা ও হাজারো মানুষের সামাজিক জীবন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় আক্রান্ত কয়েকজন ব্যবসায়ীর প্রতিক্রিয়া তুলে ধরা হয়। সাইফুল রহমান নামের এক ব্যবসায়ী বলেন, ‘ঢাকায় আমার কয়েকটি দোকান আছে। আমি কলকাতা থেকে পণ্য কিনি। আর প্রতি সপ্তাহে ঢাকায় পাঠাই। দোকানে কী কী পণ্য প্রয়োজন তা জানতে আমি পুরোপুরি হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। কিন্তু নিষেধাজ্ঞার ফলে আমি পুরো আটকে গেছি। এটা আমার কাজে প্রভাব ফেলছে।’ অন্যরা বলছেন তাদের সামাজিক ও পারিবারিক জীবনে প্রভাব পড়ছে। নিরুপা রায় নামের এক নারী বলেন, ‘আমার স্বামী একটি ভারতীয় প্রতিষ্ঠানে কাজ করেন। তাকে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে থাকতে হয়। যোগাযোগ করা এখন একটি ঝামেলায় পরিণত হওয়ায় আমরা খুবই অসহায় বোধ করছি।’ সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আন্ত-সীমান্ত বাণিজ্যে গুরুতর প্রভাব ফেলার পাশাপাশি বাংলাদেশের ব্যবসাগুলোর ওপরও প্রভাব ফেলছে। বিশেষ করে আক্রান্ত হচ্ছেন, প্রযুক্তি নির্ভর উদ্যোক্তারা। মোহাম্মদ সোহরাবুদ্দিন নামের ঢাকার এক ব্যবসায়ী বলেন, আমরা চামড়ার ব্যাগ ও অন্যান্য পণ্য তৈরি করি। আমার বেশিরভাগ অর্ডার আসে ফেসবুক থেকে। ফেসবুক পাতায় দেয়া পণ্যের ডিজাইনগুলো দেখে ক্রেতারা অর্ডার দেন। নিষেধাজ্ঞার পর থেকে অর্ডার আসা বন্ধ হয়ে গেছে বলে জানান সোহরাবুদ্দিন।

No comments:

Post a Comment