Saturday, December 5, 2015

প্লে-বয়ের শেষ সংস্করণে মডেল হওয়ার নেপথ্যে

 এমন কিশোর পাওয়া কঠিন, যারা নিজেদের পিতামাতাকে নিয়ে বিব্রত হয়নি। কিন্তু মা পামেলা অ্যান্ডারসনের বিতর্কিত অতীত নিয়ে লজ্জিত হওয়ার বদলে, ডায়লান ও ব্রান্ডন মায়ের অর্জন নিয়ে বরং গর্বিত। বিশ্বজুড়ে পরিচিত পুরুষদের ম্যাগাজিন প্লে বয়ের সর্বশেষ ন্যুড সংস্করণের প্রচ্ছদে ৪৮ বছর বয়সী তারকা পামেলা মডেল হবেন, এটা ছিল পুরনো খবর। কিন্তু তিনি জানিয়েছেন এতে রাজি হওয়ার নেপথ্যের কাহিনী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার ছেলে ব্রান্ডনই (১৯) তাকে উৎসাহ দেয়। পামেলা নিজে প্রচ্ছদে মডেল হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। কেননা, বহু বছর ধরে এ কারণে তার দুই ছেলেকে অনেকে জ্বালাতন করেছে, খোঁচা দিয়েছে, তাদের নিয়ে মজা করেছে। এমনকি মাকে নিয়ে কটু কথা শুনে তারা অনেকের সঙ্গে মারামারিতেও জড়িয়েছে। কিন্তু পামেলা যখন ছেলে ব্রান্ডনের কাছে প্রচ্ছদের শ্যুটের কথা বলেন, তখন বাধা দেয়ার বদলে ব্রান্ডন বরং তাকে উৎসাহিত করে! এ খবর দিয়েছে ডেইলি মেইল। পামেলা বলেন, আমি আমার ছেলেকে বললাম, হেফ (প্লে বয়ের প্রতিষ্ঠাতা ও মালিক) কল করেছে। প্লে বয়ের সর্বশেষ প্রচ্ছদ আমাকে দিয়ে করাতে চায়। শুনেই ব্রান্ডন বলে উঠলো, ‘মা, তোমার অবশ্যই এটি করা উচিত!’ প্রচ্ছদের কথাই নয় শুধু, ছেলেকে যখন জানালেন সেখানে নগ্ন বা অর্ধনগ্ন হয়ে পোজ দিতে হবে, তখন ব্রান্ডনের জবাব ছিল, ‘আমরা বড় হয়েছি। তোমার জন্য এখন আর বিব্রত হই না আমরা। আমরা মনে করি, তুমি দারুণ।’ পামেলা জানান, ব্রান্ডন খুব আনন্দিত ছিল। সে আমাকে হাই-ফাইভ দিয়ে বসে! যখন আমি ছোট ছেলে ডায়লানকে জিজ্ঞেস করি, সে বলে উঠে, ‘মা, তুমি জানো যে তুমি করেই ফেলেছো!’ আমি জানি না কি বলতে হবে। কিন্তু তারা সত্যিই আমাকে নিয়ে আনন্দিত, আমি নিজেও।  পামেলা এ নিয়ে ১৪ বার প্লে বয়ের প্রচ্ছদে জায়গা করে নিলেন। এ ম্যাগাজিন ও এর মালিক হিউ হেফনারের সঙ্গে দীর্ঘদিনের সমপর্ক লাস্যময়ী এ তারকার। ১৯৮৯ সালে প্রথম প্লে বয়ের প্রচ্ছদের জন্য পোজ দেন তিনি। অপরদিকে দীর্ঘদিন দাপটের সঙ্গে ব্যবসা করার পর প্লে বয় ম্যাগাজিন নিজেদের যৌন উত্তেজনাকর ইমেজ ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাগাজিনটিতে পামেলার করা সংস্করণটিই হবে এর সর্বশেষ ন্যুড সংস্করণ। এরপরও ম্যাগাজিনটি চলবে, কিন্তু সেখানে সব বয়সী পাঠকদের উপযোগী বিষয়বস্তু থাকবে।

No comments:

Post a Comment