নাইকো মামলায় রুল খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন
করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন
খোকন। নাইকো মামলার বৈধতা নিয়ে জারি করা রুল গত ১৮ই জুন খারিজ করে দেয়
হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার
করে নেয় আদালত। ফলে নিম্ন আদালতে এ মামলা সচল হয়। গত ৩০শে নভেম্বর এ মামলায়
নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খালেদা জিয়া। আদালত জামিন মঞ্জুরের
পাশাপাশি আগামী ২৮শে ডিসেম্বর চার্জ গঠন প্রশ্নে শুনানির দিন ধার্য্য
করেন। জরুরি অবস্থার সময় এ মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। পরে
মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিল।
Monday, December 7, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment