Monday, December 7, 2015

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পূর্ব গুনাগরি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৬জন আহত হয়েছেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, স্থানীয় বাবুল মেম্বারের বাড়িতে  রাত একটার দিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হন। আহতদের চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

No comments:

Post a Comment